মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ছবি: সংগৃহীত।

মাদ্রাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের দিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা জারি করায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের একটি অংশ বলছেন, মাদ্রাসা শিক্ষার ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যের সঙ্গে এ ধরনের উদ্যোগ সাংঘর্ষিক। তারা নির্দেশনাটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল (৬ষ্ঠ-১০ম) ও আলিম (১ম ও ২য় বর্ষ) পর্যায়ে পৃথক ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিনে সারা দেশে একযোগে প্রতিযোগিতা শুরু হবে। এজন্য ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি, দক্ষ খেলোয়াড় নির্বাচন, নিয়মিত অনুশীলনের ব্যবস্থা এবং দলগত চেতনা ও নেতৃত্বের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে এই নির্দেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী মনে করছেন, মাদ্রাসা শিক্ষার মূল দর্শন ইসলামী মূল্যবোধ, পর্দা ও শালীনতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফলে ছাত্রীদের প্রতিযোগিতামূলক ফুটবলে অংশগ্রহণের নির্দেশনা ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষাবিদদের মতে, মাদ্রাসা শিক্ষায় ক্রীড়া কার্যক্রমের প্রয়োজন রয়েছে। তবে তা এমনভাবে আয়োজন করা উচিত, যাতে প্রতিষ্ঠানের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে। তারা বলেন, শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বিকল্প শরীরচর্চা বা ক্রীড়া কার্যক্রমও বিবেচনা করা যেতে পারে।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি বলেন, শরীরচর্চা ইসলামে অনুমোদিত হলেও পর্দা ও সতর রক্ষা ফরজ। মেয়েদের খেলাধুলা নিজস্ব ও শালীন পরিবেশে হওয়া উচিত। তিনি জানান, বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা আলিয়া মাদ্রাসার প্রভাষক (ইসলামী শিক্ষা) নাজমুল হক আকন্দ বলেন, ইসলামে নারীদের খেলাধুলার বিরোধিতা করা হয় না। তবে খেলাধুলার ধরন, পরিবেশ, পোশাক এবং সামাজিক প্রভাব ইসলামী শরিয়তের আলোকে বিবেচনা করা প্রয়োজন। তার মতে, প্রতিযোগিতামূলক ফুটবল মাদ্রাসা শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে আলোচনা প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০