চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড। পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা পেলেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম বোর্ডের অধীন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করে বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে অধিকাংশ জেলার পরিস্থিতি পরীক্ষা আয়োজনের উপযোগী বলে মত দেন ডিসিরা। এরপর বিষয়টি লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে। তবে কোনো কারণে সিদ্ধান্ত না এলে আগামী সপ্তাহে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হতে পারে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জেলা প্রশাসকরা জানিয়েছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে—এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সেটিকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই থেকে পরীক্ষা শুরু হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা–সংক্রান্ত সব তথ্য কেবল শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হবে। তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বন্যা–পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১০

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১১

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১২

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৩

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৪

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৫

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৭

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৮

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৯

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

২০