নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

ছবি: সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত এবং জনবান্ধব করতে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে-স্টোরে রিভিউ সম্পন্ন হলে এটি প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে। নাগরিকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে কল করেও সেবা গ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। একই সঙ্গে আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ ছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও ও লাইসেন্সিং-সংক্রান্ত সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন ধরনের নাগরিক সহায়তাও ধাপে ধাপে এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বৃদ্ধি পাবে।

ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সরকারি সেবাকে আরও কার্যকর ও মানুষের কাছাকাছি নিয়ে যাবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে নতুন নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’ অ্যাপকে একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

২

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

৩

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

৪

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

৫

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

৬

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

৭

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

৮

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

৯

২০২৭ সালের বিনামূল্যের বইয়ের ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় দিনেও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১১

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে

১২

এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ২ হাজার ছাড়িয়েছে সিলিন্ডার

১৩

মেসির ফ্রি-কিক ম্যাজিকেও হার এড়াতে পারল না মায়ামি

১৪

অগ্রণী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের ভিড়

১৫

টিকটকে পরিচয়, কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

১৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ

১৭

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ রাফসান দ্য ছোটভাই

১৮

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: টুকু

১৯

জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০