বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীতে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নজরদারির আওতায় আনা হবে। এর ফলে অধিদপ্তরের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বও আরও বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (২১ জুলাই) অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিডি, ডিপিও ও এটিইওদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে তাদের দায়িত্ব ও কর্মপরিধি আরও বাড়বে। একই সঙ্গে কর্মপরিবেশ, বেতন-ভাতা ও সামাজিক অবস্থানেরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আপনাদের অধীনে আসবে। এসব বিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। ফলে দায়িত্বও বাড়বে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০