সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

ছবি: সংগৃহীত।

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন।

নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন ধীরে ধীরে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তার পদত্যাগের পর সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসে সিজেপির প্রতিনিধিদল।

আলোচনা শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

সরকারের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব জানায়, আপাতত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এ আন্দোলন ভারতের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা এবং জবাবদিহিতা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। আন্দোলনের জেরে রাজনৈতিক অঙ্গনেও চাপ তৈরি হয় এবং শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

সূত্র: দ্য হিন্দু।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

১০

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১১

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

১২

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

১৩

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১৪

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১৫

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১৬

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৭

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৮

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৯

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

২০