ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

ছবি: সংগৃহীত।

ভারতে পরীক্ষাসংক্রান্ত কেলেঙ্কারি, জবাবদিহি ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। বুধবার (২২ জুলাই) রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনভিত্তিক ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলমান এই আন্দোলন বিরোধী দলগুলোর সমর্থন পাওয়ার পর আরও জোরালো হয়েছে।

আন্দোলনের শুরুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হলেও এখন বিক্ষোভকারীরা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করছেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এই আন্দোলন। তার দাবি, দীর্ঘদিন পর দেশের তরুণরা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন।

বিরোধী দল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের দমন-পীড়নের সমালোচনা করে সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, তরুণদের গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব রয়েছেন।

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আত্মপ্রকাশ ঘটে। পরে বেকারত্ব, কর্মসংস্থান, পরীক্ষায় অনিয়ম এবং সরকারের নীতির সমালোচনাসহ বিভিন্ন ইস্যু আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।

এদিকে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় দেশ-বিদেশে সমালোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুলিশের বলপ্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের বিষয়ে সরকার জবাবদিহি ও প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আন্দোলনকারীরা বলছেন, বাস্তব পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১০

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১১

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৩

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৪

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৫

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৬

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৭

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৮

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৯

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

২০