ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

ছবি: সংগৃহীত।

সার্চ ও গুগল প্লে-তে আধিপত্য বিস্তারের অভিযোগে অ্যালফাবেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ইউরোপীয় কমিশনের

বিস্তারিত:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে মোট ৮৯ কোটি ইউরো (প্রায় ১০০ কোটি মার্কিন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘোষিত এ সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তার এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিযোগিতার সুযোগ সীমিত করার অভিযোগ আনা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের দায়ে গুগল সার্চের জন্য ৪৬ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। কমিশনের অভিযোগ, গুগল সার্চের ফলাফলে শপিং, হোটেল, পরিবহন এবং ক্রীড়া–সংক্রান্ত তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নিজেদের সেবাকে অগ্রাধিকার দিয়েছে, যা প্রতিযোগিতা আইনের পরিপন্থী।

এছাড়া গুগল প্লে স্টোরে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে অ্যাপ নির্মাতাদের বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগে আরও ৪৩ কোটি ইউরো জরিমানা করা হয়েছে।

এর মাধ্যমে গত দুই দশকে ষষ্ঠবারের মতো ইইউর জরিমানার মুখে পড়ল গুগল। সব মিলিয়ে ইউরোপীয় কমিশনের আরোপ করা জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ কোটি ইউরো।

ইইউর অ্যান্টিট্রাস্ট প্রধান তেরেসা রিবেরা বলেন, প্রতিযোগিতা আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং তা মেনে চলা বাধ্যতামূলক। অন্যদিকে ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন বলেন, ডিজিটাল বাজারে সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।

অন্যদিকে গুগল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং প্রয়োজন হলে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। গুগলের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার এক বিবৃতিতে বলেন, আইন মেনে চলতে গিয়ে এমন কিছু জনপ্রিয় ফিচার বাদ দিতে হচ্ছে, যা ইউরোপের ব্যবহারকারীরা পছন্দ করেন। এতে প্রতিযোগিতা বাড়ছে না, বরং পণ্যের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, গুগল আইন মেনে চলার বিষয়ে তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সার্চ ও বিজ্ঞাপন ব্যবস্থায় কিছু পরিবর্তনের পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে। এ কারণে আপাতত নতুন কোনো জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কমিশন গুগলকে কার্যক্রম সংশোধনের জন্য ৬০ দিনের সময় দিয়েছে। অন্যদিকে ইউরোপের এ পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হলে ইউরোপীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০