
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর থেকে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাঁদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর স্টিকারের জন্য আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসের সুপারিশ, মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে নির্দিষ্ট কিছু যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে—
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
নতুন এ নির্দেশনা কার্যকর হলে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা স্টিকার ব্যবহার করতে হবে। একই সঙ্গে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন