ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

ছবি: সংগৃহীত।

রাতের শেষ যাত্রা শেষে বাসটি রাখা হয়েছিল বাসস্ট্যান্ডের সামনের সড়কে। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন চালক মো. কালাচাঁদ। কিন্তু মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রাণ হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শোকের মাতম চলছে তার বাড়িতে।

সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

মঙ্গলবার বাড়িতে নিহতের স্ত্রী ময়না বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি। কেন আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মারল। আমি এই হত্যার বিচার চাই।’

সূত্র জানায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ছড়িয়ে পড়লে চালক দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বাইরে বের হয়ে পড়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা নিহতের স্বজনেরা। স্ত্রী ও তিন সন্তানকে রেখে কালাচাঁদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, আহত নারী

১

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

২

Sportwetten auf Eishockey in Österreich

৩

Casino 770 : ce qu’il faut vérifier avant de jouer au baccarat

৪

Ice Casino vélemények: Tapasztalatok és Elemzések

৫

Melbet Android ilovasi: batafsil sharh va foydalanuvchilar uchun bonuslar

৬

Pistolo casino vklady a výběry: přehled platebních možností

৭

Zahraniční sázkové kanceláře s bonusem bez vkladu – Možnosti pro rok 2026

৮

Jak NV rejestracja wygląda dla graczy z Polski? Najczęstsze pytania

৯

Casiny Casino for New Zealand Players: Check the Terms Before You Deposit

১০

Luxury Casino Canada Guide 2026: What Players Need to Know

১১

Railways as connected systems

১২

favorite rest article 1113744

১৩

favorite article 1113744

১৪

Cashback Offers at Just Casino for New Zealand Players

১৫

Digital Marketing Trends That Still Matter in 2026

১৬

Digital Marketing Trends That Still Matter in 2026

১৭

Spotify Review 2026

১৮

page_label

১৯

Trump Requires Sham ‘Health Assessment’ Inside Unconventional Fox News Appearance

২০