
দেশে গ্যাসের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদার তুলনায় ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার আমদানির মাধ্যমে গ্যাসের চাহিদা পূরণের চেষ্টা করছে।
তবে আমদানি ব্যয় বাড়লেও সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে সংসদে উল্লেখ করেন তিনি।
এলপিজির দাম প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এলপিজি আমদানি করে থাকে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এ জ্বালানির দাম নির্ধারণ করা হয়। ফলে এলপিজির দাম নির্ধারণে সরকারের সরাসরি ভূমিকা নেই।
জ্বালানিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গ্যাসের দৈনিক চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই ঘাটতি পূরণে আমদানিনির্ভরতা থাকায় আন্তর্জাতিক বাজারের মূল্য ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি খাতে পড়ছে।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন