
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রের ভাঙন থেকে উপকূল রক্ষায় স্থাপন করা জিওব্যাগ ফুটো করে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড টাঙানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধের ভাঙন রোধে ব্যবহৃত এসব জিওব্যাগে ছিদ্র করে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। এতে জিওব্যাগের স্থায়িত্ব ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমুদ্রের ঢেউ ও ভাঙনের প্রভাব থেকে উপকূলীয় এলাকা রক্ষায় জিওব্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থায় বাণিজ্যিক প্রচারণার জন্য ছিদ্র করার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
তাঁদের মতে, জিওব্যাগের সুরক্ষা ও কার্যকারিতা বজায় রাখা জরুরি। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে উপকূল রক্ষার ব্যবস্থাটি ক্ষতির মুখে পড়তে পারে।
এ পরিস্থিতিতে জিওব্যাগের সুরক্ষা নিশ্চিত করা, সাইনবোর্ড স্থাপনের বিষয়টি তদন্ত করা এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন