আমির হামজার ভাইরাল অডিও সত্য, দাবি রাশেদ খানের

ছবি সংগৃহীত।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওর সত্যতা রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত শরিয়াহ আইন বাস্তবায়নে বিশ্বাসী হলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খান।

ভিডিওবার্তায় তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তাঁর কাছে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলে দাবি করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এমন দাবি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খানের দাবি, ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে উঠে এসেছে। এ অনুসন্ধানের ভিত্তিতে তিনি ভাইরাল হওয়া অডিও কথোপকথনের সত্যতা রয়েছে বলে দাবি করেন।

এদিকে, একটি ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার সমালোচনা করেন রাশেদ খান। তাঁর অভিযোগ, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করতে গিয়ে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে আমির হামজা মিথ্যাচার করেছেন।

জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর অভিযোগ, দলটি নিজেদের ভুল স্বীকার না করে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খানের ভাষ্য, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে না আসায় তাঁকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ডা. শফিকুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন। অথচ আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিষয়ে জামায়াতের আমির তদন্ত কিংবা পদত্যাগের নির্দেশ দেননি বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন রাশেদ খান। তাঁর বক্তব্য, বিষয়টি জামায়াতের আমিরও জানেন।

ভিডিওবার্তার শেষাংশে শরিয়াহ আইন প্রসঙ্গে রাশেদ খান বলেন, জামায়াত যদি সত্যিই শরিয়াহ আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে সেই আইন কীভাবে প্রয়োগ করবে, তা স্পষ্ট করা উচিত। তিনি শরিয়াহ আইনের বিধান উল্লেখ করে আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

এসব অভিযোগের ভিত্তিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলেও দাবি করেন রাশেদ খান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজার ভাইরাল অডিও সত্য, দাবি রাশেদ খানের

১

জামায়াত-শিবির আ. লীগের কর্মকাণ্ড স্বাভাবিক করছে: রাশেদ খান

২

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, আহত নারী

৩

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

৪

দেশের ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

৫

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থী

৬

২০২৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির প্রস্তাব

৭

জনবল সংকটে চতরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

৮

সিলেট টেস্টে বড় লিড নিয়ে জয়ের ছক কষছে ওয়েস্ট ইন্ডিজ

৯

হরমুজ প্রণালির দিকে ৩ ক্ষেপণাস্ত্র, কেশম দ্বীপে বিস্ফোরণ

১০

কুয়াকাটায় ইজিবাইকের ধাক্কায় গাছের সঙ্গে, চিকিৎসক নিহত

১১

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

১২

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

১৩

২০২৮ সালে নতুন কারিকুলাম, ২০২৭ সালের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল

১৪

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, পরীমনিকে আইনি নোটিশ

১৫

৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির

১৬

ইসরাইলে সরকার গঠনে আইজেনকটকে দায়িত্ব, নেতানিয়াহুর হুঁশিয়ারি

১৭

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের অপমানের প্রতিশোধ: শফিকুর রহমান

১৮

শাহজালাল বিমানবন্দরে পরপর দুই ককটেল বিস্ফোরণ

১৯

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

২০