নারীদের জন্য এলপিজি কার্ড ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

তারেক রহমান নারীদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে নতুন উদ্যোগ হিসেবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে যশোর জেলার শার্শা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এই বিশেষ এলপিজি কার্ড সেবা চালু করা হবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শার্শার উলাশী খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে কৃষি, মৎস্য এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত সময়েই যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, খাল খনন উদ্বোধনের পর স্থানীয় জনসভায় অংশ নেন এবং পরবর্তীতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যশোরে প্রধানমন্ত্রীর প্রথম সফর বলে জানা গেছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০