হাইতির জালে ৩ গোল, বিশ্বকাপে জয় পেল ব্রাজিল

বিশ্বকাপে হাইতিকে ৩-০ গোলে হারানোর পর উদযাপনে ব্রাজিল দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথম কয়েক মিনিটেই গোলের সুযোগ তৈরি করেন রাফিনিয়া। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। পরে তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

তবে ২৩ মিনিটে আর ভুল করেনি সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলা ভিনিসিয়ুসের পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়রও। লুকাস পাকেতার পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে হাইতি। কর্নার থেকে পাওয়া এক সুযোগে গোলের সম্ভাবনা তৈরি হলেও গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন দানিলো।

ম্যাচে বদলি হিসেবে নামা এনদ্রিকও একবার বল জালে জড়িয়েছিলেন। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। শেষ দিকে আরও একটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১০

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১১

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১২

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৩

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

১৪

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

১৫

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

১৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

১৭

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

১৮

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

১৯

নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা, তমিজী হককে আটকে রাখার অভিযোগ

২০