চার অঞ্চলে ঝড়ের সতর্কতা, ২ নম্বর সংকেত

ছবি সংগৃহীত

দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের বিভিন্ন সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সূত্র:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

২

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

৩

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

৪

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

৫

ঢাকায় বিশ্ববিদ্যালয় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

৬

উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে: বিশ্বব্যাংক

৭

সেন্টমার্টিন যাত্রায় বাড়তি খরচ, ঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা

৮

৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

৯

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ৬৭৯ পোশাক কারখানা

১১

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

১২

বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, দাবি চরমোনাই পীরের

১৩

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

১৪

শিশুদের মানবিক মূল্যবোধ গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

১৫

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ও নির্যাতনের অভিযোগ নিয়ে যা বলেছিলেন সালমান

১৬

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

১৭

আলাভেসকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

১৮

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

১৯

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

২০