৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের টেলিভিশন নাটকে রাজনৈতিক ব্যঙ্গ ও কমেডির মিশেলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক ‘৪২০’। ২০০৭ সালে প্রচারিত এই সিরিজের জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে এর সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে হাজির হন নির্মাতা। সেটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

এবার সিরিজটির তৃতীয় কিস্তি নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন ফারুকী। সম্ভাব্য নাম হতে পারে ‘১৬৮০’।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নির্মাতা। ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, নতুন কোনো কাজের শুটিংয়ে একসঙ্গে হয়েছেন তারা।

ছবির ক্যাপশনে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’

নির্মাতার এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নিয়ে আসতে পারেন তিনি। আর সেই যাত্রায় তার সঙ্গে থাকছেন মোশাররফ করিম।

তবে নতুন প্রকল্পটি সিনেমা, নাকি ধারাবাহিক হিসেবে নির্মিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ফারুকী।

রহস্য খোলেননি নির্মাতা

নতুন কাজের বিষয়ে জানতে চাইলে রহস্যের জট খোলেননি মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’

‘৪২০’ ও ‘৮৪০’-এর গল্প

‘৪২০’-এর গল্পে দেখা গিয়েছিল, দুই চোর ঢাকায় এসে কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।

অন্যদিকে, ‘৮৪০’-এ উঠে আসে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প। এতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন নাসির উদ্দিন খান। পাশাপাশি ছিলেন ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

‘১৬৮০’ নিয়ে নির্মাতার ইঙ্গিতের পর এখন দর্শকের অপেক্ষা নতুন এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণার। শেষ পর্যন্ত এটি কোন মাধ্যমে এবং কী গল্প নিয়ে আসবে, তা এখনো স্পষ্ট নয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে: বিশ্বব্যাংক

১

সেন্টমার্টিন যাত্রায় বাড়তি খরচ, ঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা

২

৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

৩

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ৬৭৯ পোশাক কারখানা

৫

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

৬

বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, দাবি চরমোনাই পীরের

৭

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

৮

শিশুদের মানবিক মূল্যবোধ গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

৯

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ও নির্যাতনের অভিযোগ নিয়ে যা বলেছিলেন সালমান

১০

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

১১

আলাভেসকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

১২

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

১৩

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

১৪

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ৫০, ছুটি ২৬ কারখানায়

১৫

এক মাসের মধ্যেই আবার পরীক্ষা, সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

১৬

এইচএসসি পরীক্ষার ফলে বড় ধস, পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ

১৭

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

১৮

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

১৯

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

২০