কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

ছবি: সংগৃহীত।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমেছে। এ বছর বোর্ডটির অধীনে পরীক্ষায় পাস করেছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী। তবে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন।

গত বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭৬ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশ

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

গত বছর সার্বিক পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।

১২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেন

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন।

সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা মিলিয়ে মূল পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

১

কারিগরি বোর্ডে পাসের হার কমে ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়েছে

২

পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

৩

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

৫

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

৬

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

৭

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

৮

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

৯

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

১০

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১১

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

১২

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১৩

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

১৫

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

১৬

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

১৭

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

১৮

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

১৯

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

২০