
রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাস্তায় বর্তমানে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। একটি মহল রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এল। আন্দোলনের কারণে কয়েকটি শিল্পাঞ্চলে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন