জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার বাসভাড়া বাড়ানোর প্রাথমিক প্রস্তাব এসেছে। জ্বালানির বাড়তি খরচ সমন্বয়ের জন্য প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন রুটে বাসের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব তুলে ধরে সড়ক পরিবহণ মালিক সমিতি।

প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২০ পয়সা।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডিটিসি এলাকার মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে সড়ক পরিবহণ মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে সোমবার থেকেই দেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। নতুন নির্ধারিত দামে ডিজেলের প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে। আগের তুলনায় চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে আসায় যাত্রীদের যাতায়াত ব্যয়ও বাড়তে পারে। তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি হওয়া প্রয়োজন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০