শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ছবি: সংগৃহীত।

আদালতের নির্দেশ অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলতে হবে এবং সরকার সেই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি যদি গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হয়, তাহলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে।

তিনি বলেন, “কালকে করবে, এইটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, এর আগেও সরকার এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছিল। এবারও গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আদালতের আদেশ মেনে চলার বিষয়ে পুনরায় নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম। যারা করেছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হবে, যেন কেউ আদালতের নির্দেশ অমান্য না করেন।”

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আদালতের বিকল্প নয়। কেউ যদি আদালতের আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন বা মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয়, তাহলে তিনি আইনি প্রক্রিয়ায় আদালতের শরণাপন্ন হতে পারেন।

তিনি আরও বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আবারও সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০