প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না, থাকছে লটারি পদ্ধতি

ছবি: সংগৃহীত।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের উদ্বেগ ও কোচিংনির্ভরতা বৃদ্ধির আশঙ্কার পরিপ্রেক্ষিতে পূর্বের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে গত মার্চে এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালু করা হবে। ওই ঘোষণার পর থেকেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই শিশুদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের সহায়তা নেওয়া শুরু করেন।

পরে মন্ত্রী নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা বললেও অভিভাবকদের দুশ্চিন্তা কমেনি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোচিংনির্ভরতা কমানোর লক্ষ্যে ২০১১ সালে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু করা হয়েছিল।

চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে নতুন ভর্তি ব্যবস্থা চালু করা হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণিতে অন্তত আপাতত লটারি পদ্ধতিই বহাল থাকছে।

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, দেশের বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে মোট ৩৫ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে ১৭ লাখ ৪৮ হাজার ছেলে এবং ১৭ লাখ ৯৯ হাজার মেয়ে শিক্ষার্থী রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না, থাকছে লটারি পদ্ধতি

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে, জেনে নিন সহজ উপায়

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

ধর্ম ও বিয়ে বেছে নেওয়া নারীর সাংবিধানিক অধিকার

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং চালু, কমবে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

হবিগঞ্জে সারজিস-নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

১০

সত্য একদিন প্রকাশ পায়’ গ্রেফতার, মামলা ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

১১

ফেসবুকের প্রেম থেকে বাস্তবের সংসার, চীনা যুবককে বিয়ে করলেন নেত্রকোনার তরুণী

১২

শিক্ষা মন্ত্রণালয়ে ২২ কম্পিউটারের যন্ত্রাংশ চুরি, স্থবির দাপ্তরিক কার্যক্রম

১৩

কোনাবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগ, গর্ভে থাকা জমজ সন্তান হারানোর দাবি

১৪

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

১৫

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

১৬

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

১৭

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

১৮

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৯

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

২০