যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

ছবি: সংগৃহীত।

দেশজুড়ে সব সামরিক ঘাঁটি ও শিবিরে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী এবং দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলি ফালেহ আল-জাইদি। সম্ভাব্য হামলা, নাশকতা কিংবা অনুপ্রবেশের আশঙ্কা মোকাবিলায় প্রতিরোধমূলক গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান এক বিবৃতিতে জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব সামরিক ইউনিটকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর বিভিন্ন অবস্থানে যৌথ হামলা চালায়। ওয়াশিংটন ও রিয়াদের দাবি, এসব গোষ্ঠী মার্কিন বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল।

তবে পিএমএফ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, হামলায় তাদের অন্তত ২০ সদস্য নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। সংগঠনটির দাবি, হামলাটি ছিল অযৌক্তিক এবং ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। বাগদাদের দাবি, অভিযানের বিষয়ে তাদের সরকারকে আগাম কিছুই জানানো হয়নি।

তবে শুক্রবার জারি করা সর্বোচ্চ সামরিক সতর্কতার সঙ্গে সাম্প্রতিক হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইরাকি সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একইভাবে এই সতর্কতা কতদিন কার্যকর থাকবে বা এর পেছনে কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কি না, তাও স্পষ্ট করা হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরাক সরকার সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি।

✈️ ঘুরে আসুন স্বপ্নের গন্তব্যে!

দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।

  • ✔️ আকর্ষণীয় ট্যুর প্যাকেজ
  • ✔️ পরিবার ও বন্ধুদের নিয়ে গ্রুপ ট্যুর
  • ✔️ নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ
  • ✔️ হোটেল ও যাতায়াতের ব্যবস্থা

📞 ফোন: 01318090285

🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com

এখনই ভ্রমণ বুক করুন

🌍 Meghpahar Vromon Travel Agency

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

২

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

৩

ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

৪

কুয়াকাটায় জিওব্যাগ ফুটো করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

৫

গ্যাসের চাহিদা ৩৮০০, উৎপাদন ১৫৮০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

৬

অনুমতি না মিললেও কালীগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

৭

দুবাইয়ে শাহরুখের নামে ৫৬ তলা ভবন, উদ্বোধনে নাচলেন অভিনেতা

৮

ডিসেম্বর নিয়ে অপেক্ষা করছেন কি প্রশাসনের কেউ? প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

৯

জাকির নায়েক ও আইআরএফের নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল ভারত

১০

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, ঋণ নয়: তারেক রহমান

১১

এমপির গ্রামের বাড়িতে আগুন, আওয়ামী লীগকে সন্দেহ নুসরাতের

১২

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

১৩

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৪

দীপাবলির বাজি নিয়ে ক্ষুব্ধ উরফি, দিলেন জেলে পাঠানোর দাবি

১৫

বৈরিতা সত্ত্বেও ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে ৬৯ শতাংশ

১৬

আমির হামজার ভাইরাল অডিও সত্য, দাবি রাশেদ খানের

১৭

জামায়াত-শিবির আ. লীগের কর্মকাণ্ড স্বাভাবিক করছে: রাশেদ খান

১৮

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, আহত নারী

১৯

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

২০