দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী — ছবি সংগৃহীত

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ যেকোনো সময় রাস্তায় নেমে প্রতিক্রিয়া জানাতে পারে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য বলেন, “দালাল চক্রের কঠোর দমন প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যেকোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি স্পিকারের উদ্দেশে বলেন, “মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়াই তখন আপনি চেয়ারে থাকেন। আমার কিছু সীমাবদ্ধতা আছে, তাই আপনার সঙ্গে বিতর্কে যেতে পারি না। আমাকে যখন সময় দেবেন, তখনই কিছু কথা বলব। যাই হোক, ছয় মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদেশের শ্রমবাজার ধরে রাখার কোনো বিকল্প নেই। এজন্য সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ফরেন সার্ভিস ও কূটনীতিকদের এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। প্রয়োজনে তাদের সংসদে এনে জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান তিনি।

শ্রমিক নির্যাতন, পাসপোর্ট জটিলতা এবং জনশক্তি রপ্তানি খাতে অনিয়মের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে বিদেশে কর্মরত শ্রমিকদের হয়রানি ও নির্যাতনের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, দেশের সম্মান, মুক্তিযুদ্ধের চেতনা এবং বিদেশে কর্মরত শ্রমিকদের মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে এবং অবৈধ ম্যানপাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সূত্র:
জাতীয় সংসদ অধিবেশন / সংসদ সদস্যের বক্তব্য

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১২

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৩

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৪

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৫

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

১৮

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

১৯

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন

২০