বিশ্বকাপের আগে ইনজুরিতে চিন্তায় আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে ইনজুরি সমস্যায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে আক্রান্ত হওয়ায় কোচিং স্টাফকে শেষ মুহূর্তে স্কোয়াড নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিকো পাজ এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তার বিকল্প হিসেবে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে ডাকার বিষয়টি বিবেচনা করছে আর্জেন্টিনা। এ কারণে তাকে দীর্ঘ ছুটিতে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

অন্যদিকে, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি নিকো পাজ। তিনি বিশেষ চিকিৎসা নিচ্ছেন এবং তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুধু নিকো পাজই নন, অধিনায়ক লিওনেল মেসিও হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। ডান হাতের একটি আঙুল ভেঙে যাওয়ায় তার অনুশীলনও সীমিত হয়ে পড়েছে।

রক্ষণভাগেও রয়েছে উদ্বেগ। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোটে আক্রান্ত। ফলে দলের ডান দিকের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসও হ্যামস্ট্রিং ইনজুরিতে রয়েছেন। ফলে অভিজ্ঞ এই ফুটবলারের ফিটনেস পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কোচিং স্টাফ।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুন। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া। ইনজুরির ধাক্কা কাটিয়ে দল কতটা প্রস্তুত হতে পারে, সেটিই এখন সমর্থকদের বড় চিন্তার কারণ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

১০

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

১১

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

১২

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১৫

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৬

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৭

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৮

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০