
রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, লালবাগ বিভাগে ১৪৩টি, মতিঝিল বিভাগে ২৯৫টি, ওয়ারী বিভাগে ১৮৭টি, তেজগাঁও বিভাগে ২১২টি, মিরপুর বিভাগে ৩৮২টি, উত্তরা বিভাগে ২৫০টি এবং গুলশান বিভাগে ১৮৯টি মামলা করা হয়েছে।
এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলার জন্য সব চালক ও পথচারীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।
📞 ফোন: 01318090285
🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com
🌍 Meghpahar Vromon Travel Agency
মন্তব্য করুন