লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়েছে। একই সময়ে হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণের পাশাপাশি শহরটিতে তীব্র আর্টিলারি হামলা চালানো হয়।

এ ছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এনএনএ।

বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব হামলার ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলোর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। এ সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগও উঠেছে। এর ফলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতের মধ্যে লেবাননের দক্ষিণ সীমান্তের পরিস্থিতি নতুন করে উত্তেজনা তৈরি করছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের অস্থিরতার পাশাপাশি লেবানন সীমান্তে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আঞ্চলিক এই সংঘাতগুলোর পারস্পরিক প্রভাব মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলার ঘটনায় পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১০

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১১

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১২

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৩

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৪

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৫

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৬

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৭

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

১৮

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

১৯

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

২০