শিক্ষা মন্ত্রণালয়ে ২২ কম্পিউটারের যন্ত্রাংশ চুরি, স্থবির দাপ্তরিক কার্যক্রম

ছবি: সংগৃহীত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অন্তত ২২টি ডেস্কটপ কম্পিউটারের প্রসেসর, র‍্যাম ও হার্ডডিস্ক চুরির ঘটনায় প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ব্যবহৃত কম্পিউটার থেকে যন্ত্রাংশ উধাও হওয়ায় ই-নথি নিষ্পত্তি, সরকারি চিঠিপত্র প্রস্তুত, প্রশাসনিক আদেশ জারি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভাগের বিভিন্ন শাখার কম্পিউটার চালু না হওয়ায় আইসিটি শাখা পরীক্ষা-নিরীক্ষা চালায়। এতে অন্তত ২২টি কম্পিউটার থেকে প্রসেসর ও র‍্যাম খুলে নেওয়ার বিষয়টি ধরা পড়ে। কয়েকটি কম্পিউটার থেকে হার্ডডিস্কও চুরি হয়েছে।

চুরির শিকার হওয়া কম্পিউটারগুলোর মধ্যে রয়েছেন চারজন যুগ্মসচিব, তিনজন উপসচিব, দুইজন সিনিয়র সহকারী সচিব, একজন প্রশাসনিক কর্মকর্তা, তিনজন ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং বিভাগের সভাকক্ষের কম্পিউটার।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহবুব হোসেন অফিস ছুটির পর বিভিন্ন কক্ষে প্রবেশ করে কয়েক মিনিট অবস্থান করেন। পরে যেসব কক্ষে তিনি প্রবেশ করেছিলেন, সেসব কম্পিউটার থেকেই যন্ত্রাংশ নিখোঁজ পাওয়া যায়।

গত ১৪ জুনের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি একটি ডেস্কটপ কম্পিউটার কার্টন দিয়ে ঢেকে পাশের একটি কক্ষে নিয়ে যান এবং কয়েক মিনিট পর আবার সেটি ফিরিয়ে রাখেন। পরে ওই কম্পিউটার থেকে প্রসেসর ও র‍্যাম না থাকার বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২২টি কম্পিউটার থেকে প্রসেসর, র‍্যাম, হার্ডডিস্ক এবং একটি প্রিন্টারসহ প্রায় ৪ লাখ টাকার সরকারি সম্পদ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একজনকে শনাক্ত করা হলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইসিটি কর্মকর্তা এনামুল হক জানান, অধিকাংশ কম্পিউটার থেকেই প্রসেসর ও র‍্যাম চুরি হয়েছে। তবে তথ্য পাচারের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শাহবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দ্রুত নতুন যন্ত্রাংশ সংযোজন করা না হলে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক করা কঠিন হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১০

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১১

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১২

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৩

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৪

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৫

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৭

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৮

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৯

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

২০