টানা বৃষ্টিতে স্থবির রাজধানীর জনজীবন

ছবি সংগ্রহ

টানা বর্ষণে রাজধানী ঢাকার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেও বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, তীব্র যানজট এবং গণপরিবহনের সংকট দেখা দেয়। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালের দিকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং বাতাসে ছিল আর্দ্রতা ও গুমোট আবহ। সকাল ৯টার পর বৃষ্টি শুরু হলে রাজধানীর মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজার, ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ছাতা হাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী বাস পাচ্ছেন না। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

টানা বৃষ্টিতে গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও, তেজগাঁও, হাতিরঝিল, মিরপুর-১৩, কালশী, কালাচাঁদপুর, বংশাল ও নাজিমউদ্দিন রোডসহ রাজধানীর বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়ক ও অলিগলিতে এখনও পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

রামপুরা থেকে পল্টনে কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তির কথা জানিয়ে বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টি হওয়ায় বাস পাওয়া কঠিন হয়ে গেছে। সিএনজি ও রিকশাচালকরা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ভাড়া চাইছেন। সময়মতো অফিসে পৌঁছাতে বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে।

সিএনজিচালক মোখলেসুর রহমান জানান, বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে অতিরিক্ত ঝুঁকি থাকে। রাস্তায় পানি জমে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই ঝুঁকি বিবেচনায় অনেক চালক কিছুটা বেশি ভাড়া নিচ্ছেন।

সোমবার সকালেও রাজধানীতে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম ছিল। ফলে বাসগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ দেখা যায়। ধীরগতির যান চলাচলের কারণে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরীক্ষা স্থগিত করে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের রাস্তায় নামতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং সর্বশেষ আবহাওয়ার সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০