দক্ষিণ কোরিয়ার ক্যাম্পের ওপর রহস্যময় ড্রোন, বিশ্বকাপে বাড়ছে উদ্বেগ

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। দলটির প্রস্তুতি ক্যাম্পের আকাশে রহস্যজনক একটি ড্রোন দেখা যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার অনুশীলন ক্যাম্পের কাছাকাছি এলাকায় উড়তে থাকা ড্রোনটি শনাক্ত হওয়ার পর মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে সেটিকে নামিয়ে আনে।

তবে ড্রোনটি কার, কোথা থেকে এসেছে কিংবা এর উদ্দেশ্য কী ছিল—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি দক্ষিণ কোরিয়ার কৌশল বা প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া ঘটনার পেছনে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকির বিষয় জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ড্রোনটি তাদের প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করেছে।

হং মিউং বো বলেন, “গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটি দেখা যায়। সৌভাগ্যবশত তখনও আমরা অনুশীলন শুরু করিনি। এটি আমাদের গোপন তথ্য জানার জন্য পাঠানো হয়েছিল কি না, তা আমরা জানি না। তবে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে।”

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে মেক্সিকো। অন্যদিকে চেকিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে দক্ষিণ কোরিয়াও।

ফলে শুক্রবারের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ের আগে রহস্যময় ড্রোনের ঘটনা বিশ্বকাপের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র:
আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্বকাপ ২০২৬।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১০

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

১১

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

১২

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১৩

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১৪

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১৫

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৬

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৭

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৮

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৯

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

২০