স্পেনের কাছে হেরে ফ্রান্সে সংঘর্ষ, আটক ১৬০+

ছবি সংগ্রহ

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে রাজধানী প্যারিস, লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, সবচেয়ে বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে রাজধানী প্যারিসে। শহরটিতে একদিনেই ১৪১ জনকে আটক করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বেশির ভাগ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ, জনশৃঙ্খলা ভঙ্গ এবং সহিংস আচরণের অভিযোগে।

অন্যদিকে, লিওঁর ঐতিহাসিক প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত ফুটবলপ্রেমী স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন। ম্যাচ শেষে অনেক সমর্থক সেখানে অবস্থান করছিলেন। পরে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরাসি পুলিশের বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩ মোতায়েন করা হয়। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং লিওঁ থেকে প্রায় ২০ জনকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ। তাদের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তবে পুরো ঘটনার মধ্যে স্বস্তির খবরও দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। একই সঙ্গে সরকারি কিংবা বেসরকারি সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বিশ্বকাপে ফ্রান্সের বিদায়ের হতাশা ঘিরে সমর্থকদের একাংশের ক্ষোভ সহিংসতায় রূপ নিলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। নিরাপত্তা জোরদার রাখতে প্যারিস ও লিওঁসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ফ্রান্স। অন্যদিকে, স্পেন ফাইনালে উঠে শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০