
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদে বন্দুক হামলায় মোট পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় মসজিদে থাকা নিরাপত্তাকর্মী হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এছাড়া হামলায় আরও তিনজন মুসল্লি প্রাণ হারান।
পরবর্তীতে ইসলামিক সেন্টারের নিকটবর্তী একটি গাড়ি থেকে দুই সন্দেহভাজন কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সম্ভাব্য ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। পুলিশ জানায়, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাসা থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।
তদন্তে আরও জানা গেছে, একটি অস্ত্রে ঘৃণামূলক বার্তা লেখা ছিল। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী বক্তব্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র:
সিএনএন
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন