স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪৪৩২ টাকা

ছবি সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে।

সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এই দাম সোমবার পর্যন্ত দেশের বাজারে কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করা হবে এবং তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার স্বর্ণের দামে ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে কয়েক দিনের ব্যবধানে বাজারে আবারও বড় পতন দেখা গেল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দামের এমন পরিবর্তন দেখা যাচ্ছে।

সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিজ্ঞপ্তি

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কিছু নেতার প্রশিক্ষণ দরকার: আসিফ মাহমুদ

দেশে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

জাগ্রত ওকে বাংলাদেশ ম্যাগাজিনের ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সাতক্ষীরায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১০

কিচেন কেবিনেট’ বিতর্কে জবাব দিলেন আসিফ মাহমুদ

১১

ঈদযাত্রায় কমলাপুরে ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

১২

কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৩

ত্রিশালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান

১৪

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা

১৫

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

১৬

রাসেল পার্কে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৭

মে মাসের ২০ দিনেই রেমিট্যান্স ২৬২ কোটি ডলার

১৮

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিট খারিজ

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২০