মনপুরায় কৃষককে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ

ছবি সংগ্রহ

ভোলার মনপুরা উপজেলায় এক কৃষককে নারী-সংক্রান্ত অভিযোগের কথা বলে স্থানীয় বিএনপি অফিসে নিয়ে মারধর এবং মাথার চুল কেটে (ন্যাড়া) দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন।

ভুক্তভোগীর দাবি, গত শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত একটি বিএনপি কার্যালয়ে তাকে চৌকিদারের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। পরে তাকে বাজারে ঘোরানো হয় বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আলাউদ্দিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে আগে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। পরে উপজেলা বিএনপির দুই নেতার হস্তক্ষেপে সেই বিরোধের নিষ্পত্তি হলেও পরবর্তীতে নারী-সংক্রান্ত অভিযোগ তুলে তাকে অপদস্থ করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা নিতে পারেননি। এ ঘটনায় তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রত হয়েছেন বলেও অভিযোগ করেন। বিচার না পেলে মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

অভিযুক্ত ইউপি সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন দুলাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট রাহাত বলেন, কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। অভিযোগে বর্ণিত ঘটনা সত্য হলে তা নিন্দনীয় এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভুক্তভোগী চাইলে আইনি প্রতিকার চাইতে পারেন।

এদিকে মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

কক্সবাজারের হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত, আটক যুবকেরও মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কঠোর ইউজিসি, গাফিলতিতে ব্যবস্থা

১০

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, নজর ইরান-কাতার বৈঠকে

১১

নজরুলের কবিতা-গানে আজও জাগে দ্রোহ ও মানবতার সুর

১২

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১৩

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

১৪

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

১৫

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

১৬

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

১৭

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

১৯

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

২০