বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি সংগ্রহ

একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সড়কপথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৬টার কিছু পরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা দেন।

সরকারি সফরের প্রথম কর্মসূচি হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরিশাল অঞ্চলে পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবেই এসব বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফর ঘিরে বরিশালজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

কক্সবাজারের হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত, আটক যুবকেরও মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কঠোর ইউজিসি, গাফিলতিতে ব্যবস্থা

১০

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, নজর ইরান-কাতার বৈঠকে

১১

নজরুলের কবিতা-গানে আজও জাগে দ্রোহ ও মানবতার সুর

১২

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১৩

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

১৪

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

১৫

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

১৬

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

১৭

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

১৯

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

২০