শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। সেখানে উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

রাত পর্যন্ত আন্দোলনকারীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তারা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। তিনি বলেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের নতুন পরীক্ষার দিনেই স্থগিত হওয়া পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে।

নিজের একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে মন্তব্য করেননি। যদি তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করছেন।

উল্লেখ্য, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে দাবি ওঠে যে, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করেছেন। এ ঘটনাকে ঘিরে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয় এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০