১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, অনড় এইচএসসি শিক্ষার্থীরা

ছবি সংগ্রহ

প্রায় ১০ ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি শেষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থান বজায় রেখেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়ক ছেড়ে গেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে তিন দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে তারা অবস্থান অব্যাহত রাখলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে পুলিশ শিক্ষার্থীদের সংসদ ভবনের সামনের এলাকা থেকে সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। সেখানে কিছু আন্দোলনকারী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।

রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীদের একজন ঘোষণা দেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে দিনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী কর্মসূচি রাতেই নির্ধারণ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কর্মসূচি হিসেবে জাতীয় সংসদ ভবন অথবা শিক্ষা ভবন অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হতে পারে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

১০

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

১১

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

১২

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

১৩

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১৪

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১৫

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১৬

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৭

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৮

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৯

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

২০