৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। লংমার্চটি শেষ হবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে জনসভার মাধ্যমে।

লংমার্চ শুরুর আগে শাপলা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা তাদের বিভিন্ন দাবি ও বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনজীবনসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পরে বিরোধীদলীয় নেতা ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের বহর যাত্রা শুরু করে।

লংমার্চ চলাকালে পূর্বনির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম পথসভা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায়। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা করবে ১১ দলীয় ঐক্যের নেতারা।

সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত জনসভার মাধ্যমে লংমার্চ কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

৬ দফা দাবি সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ এই কর্মসূচির মাধ্যমে জোটটি তাদের দাবিগুলো জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি রাজনৈতিকভাবে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

মেসির বিদায়ের চিঠি ও ‘টাইম টার্নার’: লুকিয়ে কী বার্তা?

প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

১০

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

১১

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

১২

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

১৩

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

১৪

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

১৫

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

১৭

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

১৮

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

১৯

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

২০