সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

ছবি: সংগৃহীত

সিলেটে বিক্রির জন্য দেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে নিয়ে পালানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনার পর অভিযুক্ত কনস্টেবল মোরসালিন কবিরকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট জেলা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার। তিনি জানান, অভিযুক্ত কনস্টেবল মোরসালিন কবির বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন। ঘটনার বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকার বাসিন্দা সাইদুর রহমান একটি মোটরসাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেন।

বিজ্ঞাপনটি দেখে ওলিউল ইসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে কনস্টেবল মোরসালিন হেতিমগঞ্জ এলাকায় যান এবং মোটরসাইকেলটি দেখেন। একপর্যায়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখার বা ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে সেটি নিয়ে বের হন তিনি।

অভিযোগ রয়েছে, মোটরসাইকেলটি চালিয়ে দেখার সুযোগ নেওয়ার পর তিনি গোলাপগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলের মালিক সাইদুর রহমান স্থানীয়দের সহযোগিতায় তাকে ধাওয়া করেন।

পরে বইটিকর এলাকায় স্থানীয়রা অভিযুক্ত কনস্টেবলকে আটক করেন। আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে বলে জানা গেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার পর মোরসালিন কবির নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবল ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিয়ে অনিয়ম করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।

ঘটনার সত্যতা যাচাই এবং মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগের বিস্তারিত তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০