দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দীর্ঘ লড়াইয়ে দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই করেনি, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে সরকার আনন্দিত। গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। পাশাপাশি প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশের সামনে এখনো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে সরকার বিশ্বাস করে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকারের লক্ষ্য হলো সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

সাক্ষাৎকালে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ জানান, তিনি বিএনপির নির্বাচনি ইশতেহার পড়েছেন। বিশেষ করে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করে আন্দা ফিলিপ বলেন, এই ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে আইপিইউ ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী এবং রাষ্ট্রীয় ও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

১০

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

১১

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

১২

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

১৪

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

১৫

কক্সবাজারের হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত, আটক যুবকেরও মৃত্যু

১৬

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কঠোর ইউজিসি, গাফিলতিতে ব্যবস্থা

১৭

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, নজর ইরান-কাতার বৈঠকে

১৮

নজরুলের কবিতা-গানে আজও জাগে দ্রোহ ও মানবতার সুর

১৯

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

২০