২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বের হওয়ার পর এক প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

শনিবার রাতে ও রবিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট মো. সুমন বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুর রউফকে এক নম্বর, রিপনকে দুই নম্বর, আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে বাদী মো. সুমন উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। পরিবারের সদস্যদের ব্যবহার ও একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে তিনি ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাঠান।

পরে সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাউসারের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার গ্রহণ করেন। এরপর তারা ভাড়ায় নেওয়া একটি মাইক্রোবাসে বিমানবন্দর এলাকা থেকে বের হন।

এজাহারে আরও বলা হয়, রাত প্রায় ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে পৌঁছালে অভিযুক্তরা তাদের গাড়ির পথরোধ করেন।

সুমন ও তার বন্ধু রোহান গাড়ি থেকে নামার পর অভিযুক্তরা তাদের ঘিরে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ তোলা হয়। অভিযুক্তরা তাদের কাছে বোমা রয়েছে বলেও দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

একপর্যায়ে সুমন ও রোহানকে মারধর করা হয় এবং তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এক পথচারী কৌশলে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে। পরে ঘটনাস্থলে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে অভিযুক্তরা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, মামলায় নাম থাকা অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০