বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

ছবি: সংগৃহীত

সামান্য বৃষ্টিতেই জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ছাদ চুইয়ে পানি পড়ছে। শুধু মূল সংসদ ভবন নয়, দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো, মন্ত্রী হোস্টেল, পুরোনো সংসদ সদস্য হোস্টেল ও সচিব হোস্টেলেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ ঘাটতির কারণে পরিস্থিতি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে অবস্থিত মেইন মেকানিক্যাল প্ল্যান্টে (এমএমপি)। সেখানে বৃষ্টির পানি ছাদ চুইয়ে পড়ায় প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ঝুঁকির মুখে পড়েছে।

এমএমপিতে জাতীয় সংসদ ভবনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিআইএস প্যানেল, ছয়টি জেনারেটর, বৈদ্যুতিক সাবস্টেশন এবং সেন্ট্রাল স্টোর রুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বৃষ্টির সময় এসব স্থানে পানি জমে যাওয়ায় শর্টসার্কিটসহ বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ওপর অস্থায়ীভাবে টিনের ছাউনি দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি স্থায়ী সমাধান নয়। যে কোনো সময় বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিটের কারণে পুরো সংসদ কমপ্লেক্সের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

সংসদ ভবনের বিভিন্ন অংশে পানি চুইয়ে পড়া বন্ধ করতে গ্লাস ব্রিকসের জয়েন্ট মেরামত এবং ছাদে পানি প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। তবে কাজের গতি ধীর হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ রয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ ভবনের সব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনেও বিষয়টি সংসদে উঠে আসে। সরকারি দলের হুইপ জিকে গউছ সংসদ ভবনের বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে পানি পড়ার বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সংসদ ভবনের ভেতরে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার সমস্যার কথা উল্লেখ করেন। পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে সংসদ ভবন এলাকায় জলাবদ্ধতার সমস্যাও রয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের বকুলতলা গেট সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

খ্যাতনামা স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের এমন অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দ্রুত ও পরিকল্পিত সংস্কার না হলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও মূল্যবান যন্ত্রপাতির পাশাপাশি সংসদ কমপ্লেক্সের সামগ্রিক নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০