রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আসছে, আবার চলে যাচ্ছে—এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর গ্রাহকরা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি। নগরীতে দিনে দুই থেকে চার ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন গ্রাহকরা।

তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চায়ের দোকান থেকে শুরু করে অফিসপাড়া—সবখানেই চলছে লোডশেডিং নিয়ে আলোচনা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিল্পকারখানার মালিক-শ্রমিকদেরও পড়তে হচ্ছে নানা সংকটে।

লোডশেডিং নিয়ে অসন্তোষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি।

শহরে ঘাটতি ২৮ মেগাওয়াট

নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী জানান, বুধবার রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ১৩৮ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছিল ১১০ মেগাওয়াট। অর্থাৎ ওই সময়ে ঘাটতি ছিল ২৮ মেগাওয়াট।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় কখনো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, আবার কখনো লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। তবে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় গড়ে ২০ থেকে ৩০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীতে বিদ্যুতের চাহিদা ছিল ১৩৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ আসে ১১৩ মেগাওয়াট। দিনে-রাতে নগরীর গড় চাহিদা প্রায় ১৩৫ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে ১১১ মেগাওয়াট। ফলে গড়ে ঘাটতি থাকছে প্রায় ২৪ মেগাওয়াট।

গ্রামে লোডশেডিং প্রায় ২৫ শতাংশ

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জেলার পাঁচ উপজেলায় দিনে-রাতে বিদ্যুতের চাহিদা ১১০ থেকে ১১৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ৮০ থেকে ৮৫ মেগাওয়াট।

অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ২৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এ কারণে গ্রামাঞ্চলের গ্রাহকদের দীর্ঘ সময় লোডশেডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, শহরের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেশি। দিন-রাত মিলিয়ে দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে তাদের। বিশেষ করে রাতের লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

পুঠিয়ার ভড়ুয়ারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সাইদুর বলেন, দিনে বিদ্যুৎ না থাকলেও কোনোভাবে মানিয়ে নেওয়া যায়। কিন্তু রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ না থাকলে অনেক কষ্ট হয়। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে শান্তিতে ঘুমানোও কঠিন হয়ে পড়েছে।

১৪ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা

লোডশেডিং নিয়ে জনমনে অসন্তোষের কারণে বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা চেয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক রবেন্দ্র চন্দ্র রায় বলেন, লোডশেডিংয়ের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহীর মানুষের দুর্ভোগ আরও কতদিন চলবে, এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, বড় চুক্তি যুক্তরাষ্ট্রের

১

বোতলজাত সয়াবিনের সংকট, বাড়ল খোলা তেল ও ডিমের দাম

২

শুক্রবার রাসুলুল্লাহ (সা.) যেসব আমল করতেন

৩

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু

৪

কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোন মাস, জানুন খরচ ও সব তথ্য

৫

আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন বহিষ্কার

৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, মামলা ৪, গ্রেপ্তার ২৬

৭

প্রথমবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

৮

প্রাথমিকে আজ যোগদান, নিয়োগপত্র পেয়ে হাসি-আক্ষেপের ভিন্ন ছবি

৯

রাজশাহীতে ইয়াবার বদলে রঙ করা ওষুধ বিক্রির অভিযোগ

১০

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

১১

ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০, আহত শিক্ষক-শিক্ষার্থী

১২

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার

১৩

নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন

১৪

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৬

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিন বন্ধ সরকারি অফিস

১৭

১৫ হাজার ৭১২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

১৮

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

১৯

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

২০