বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের ৯ ফুটবলার ইনজুরিতে আক্রান্ত — ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ইনজুরি সমস্যায় কিছুটা অস্বস্তিতে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির অন্তত ৯ জন ফুটবলার বিভিন্ন ধরনের চোটে ভুগছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে রয়েছে লিওনেল স্কালোনির দল। নিয়মিত অনুশীলন চললেও খেলোয়াড়দের ফিটনেস পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে কোচিং স্টাফ।

দলের অধিনায়ক লিওনেল মেসি সম্প্রতি ক্লাব ফুটবলে খেলার সময় ক্লান্তিজনিত সমস্যায় মাঠ ছাড়েন। সতর্কতার কারণে তিনি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেননি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী দল।

মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে রয়েছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও হাতের আঙুলের চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।

রক্ষণভাগে সবচেয়ে বড় উদ্বেগের কারণ গঞ্জালো মন্তিয়েল। পেশির গুরুতর চোটে আক্রান্ত হওয়ায় তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ইতোমধ্যে কয়েকজন ডিফেন্ডারকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে।

এ ছাড়া নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদারও ছোটখাটো চোট রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অধিকাংশই দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ইনজুরি পরিস্থিতি কতটা দ্রুত স্বাভাবিক হয়, সেটিই এখন কোচিং স্টাফ ও সমর্থকদের প্রধান দুশ্চিন্তার বিষয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১২

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৩

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৪

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৫

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

১৮

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

১৯

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন

২০