
সৌদি আরব-এ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
রোববার (১৭ মে) দেশটির কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে।
সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া-তেও একই তারিখে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে, বাংলাদেশে ১৮ মে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র:
গালফ নিউজ
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন