২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জ সদর থানায় প্রায় ২১ ঘণ্টা আটক থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় ‘ছাত্র-জনতা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়। এরপর রাতভর এবং পরদিন দুপুর পর্যন্ত থানার সামনে অবস্থান করেন তার পরিবারের সদস্য ও সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় তাদের হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করেন, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করার প্রতিবাদ জানালে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যায় এবং প্রায় ২১ ঘণ্টা আটকে রাখে।

মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, তার ছেলেকে দীর্ঘ সময় আটকে রাখার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও মুচলেকার শর্ত সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কা থেকেই মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০