ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক বিনিময় ও অর্থনৈতিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। পাশাপাশি সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইনের গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গত ছয় মাসে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

গত ১৩ আগস্ট হরমুজ প্রণালির কাছে অ্যাডনকের দুটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। এরপর থেকেই ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করে আবুধাবি।

সর্বশেষ মঙ্গলবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক নৌপথে চলাচলরত আমিরাতের দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে দেশটি। যদিও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেন, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরান কখনো কোনো হামলা চালায়নি।

তিনি আরও বলেন, আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে তিনি আবুধাবিকে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তার মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২

এআইয়ের সঙ্গে প্রেমে লাগাম, চীনের নতুন নিয়মে কী বদলাবে?

৩

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস ঠেকাতে শুটিং সেটে ফোন নিষিদ্ধের দাবি

৪

নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৫

আবারও সিন্ডিকেটের খপ্পরে দেশ, প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

৬

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

৭

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

৮

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৯

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

১১

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

১২

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

১৩

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

১৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৫

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১৭

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১৮

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৯

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

২০