
ময়মনসিংহের মদনে ধর্ষণের শিকার এক শিশুর ভ্রুণের ডিএনএ পরীক্ষা করা হয়েছে— এমন তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার দুপুরে ময়মনসিংহে র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কমান্ডিং অফিসার নায়মুল হাসান। তিনি স্পষ্ট করে বলেন, এখনো কোনো ডিএনএ পরীক্ষা করা হয়নি। তবে তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা করা হতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ভ্রুণের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে— এমন দাবি ছড়িয়ে পড়ে। এমনকি বিনোদন জগতের কয়েকজন ব্যক্তিও তাদের নিজস্ব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে বিষয়টি প্রচার করেন, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
র্যাব জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেখানে ভুক্তভোগী শিশুটি পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২ অক্টোবর শিশুটিকে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে চলতি বছরের ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।
র্যাব বলছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
সূত্র:
র্যাব-১৪ সংবাদ সম্মেলন
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন