
ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। বৃহস্পতিবার বৈশ্বিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা না রাখার বিষয়ে ইরানের অবস্থান এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে প্রণালিটি স্বাভাবিকভাবে চালু করা হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় দুপুরে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়।
একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে উঠে যায়। তবে পরবর্তী সময়ে দাম কিছুটা কমে এলেও বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি আবারও জোরালো হওয়ার আশঙ্কা এবং সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কাই মূলত তেলের বাজারে এই অস্থিরতার কারণ। ফলে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।
বিশ্ববাজারে তেলের দামের এই ওঠানামা জ্বালানি নির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আল জাজিরা ও আন্তর্জাতিক বাজার তথ্য
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন