
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চারজন আওয়ামী লীগ সমর্থক নিহত হন এবং অনেকে আহত হন। তবে বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না বলে উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তাঁর ভাষ্য, বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ একটি নির্বাচিত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ নিয়েও মন্তব্য করেন রাশেদ। তিনি স্মরণ করিয়ে দেন, গোপালগঞ্জে পরিস্থিতির মুখে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান ও হেলিকপ্টারের সহায়তায় নিরাপদে ঢাকায় ফিরতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে রাশেদ খাঁন গোপালগঞ্জকে আওয়ামী লীগের ‘তীর্থভূমি’ উল্লেখ করে বলেন, সেখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে। তাঁর মতে, এ অঞ্চলের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে ধৈর্য ও কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন