
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, তাদের কাজ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইএমএফের কর্মসূচি থেকে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে শর্তের বিষয়টি নাকচ করে অর্থমন্ত্রী বলেন, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, প্রয়োজনীয় সময় না নিয়ে রাতারাতি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
এ ক্ষেত্রে পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে। সব অংশীদারকে একই কাঠামোর সঙ্গে যুক্ত করা না গেলে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। আইএমএফও এ সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত কর্মসূচির শর্ত, অর্থায়নের পরিমাণ এবং বাস্তবায়ন কাঠামো সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন